1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

তানোরে প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

জাকির হোসেন (টুটুল)রাজশাহীর তানোরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।জানা গেছে ৩- জানুয়ারি (শনিবার) দুপুর ২-০০ মিনিটে (তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার) আয়োজনে, তানোর পৌরভবন চত্বরে, তানোর উপজেলা প্রশাসনের সহযোগিতায় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী এম. এ. মালেক মন্ডল।তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। অন্যান্য নাগরিকের মতো জনপ্রতিনিধি নির্বাচনে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের সমানভাবে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে।তিনি সরকারি বিভিন্ন বরাদ্দ ও সামাজিক সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।এসময় তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি আব্দুল গাফ্ফার, মুন্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড প্রতিবন্ধী কমিটির সভাপতি ফজলুর রহমান ও সেক্রেটারী আজিজুল হক।তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সেক্রেটারি আমেনা খাতুনের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন- তানোর সদর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সেক্রেটারী সাংবাদিক, টিপু সুলতান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট