1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুর স্বনামধন্য চারুপীঠের ৪১ শিক্ষার্থী পেল বার্ষিক মেধা পুরস্কার ক্রেস্ট

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোর কেশবপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য চারুপীঠ একাডেমির ৪১ জন কৃতি শিক্ষার্থীকে বার্ষিক মেধা পুরস্কার দেওয়া হয়েছে। চারুপীঠ একাডেমির আয়োজনে একাডেমির কার্যালয়ে শিক্ষক, অভিভাবক, একাডেমি পরিচালনা কমিটির সদস্য ও এলাকার শিক্ষানুরাগীদের উপস্থিতিতে চিত্রাংকন, নৃত্য ও হাতের লেখা বিভাগের ওই ৪১ জন কৃতি শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বার্ষিক মেধা পুরস্কার দেওয়া হয়।শনিবার (০৩ জানুয়ারি-২৬) দুপুরে চারুপীঠ একাডেমির সভাপতি ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, চারুপীঠ একাডেমির সভাপতি, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কাকলি দাশ। স্বাগত বক্তব্য দেন, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জি, কেশবপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কৌশিক ব্যানার্জি, মেরিন ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রশিল্পী মলয় বসু।স্বনাধন্য এই প্রতিষ্ঠানটিতে উপস্থিত অতিথিরা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের এ অনুষ্ঠানে চিত্রাংকন, নৃত্য এবং হাতের লেখা বিভাগের ৪১ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। পুরস্কার পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা দারুন খুশি প্রকাশ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট