1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

মির্জাপুর মঃ দাঃ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর উপজেলার মির্জাপুর মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল-২০২৫ প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (০৪ জানুয়ারি-২৬) সকালে মাদ্রাসার হলরুমে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও এলাকার শিক্ষানুরাগীদের উপস্থিতিতে ওই ফলাফল ঘোষনা করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা মোঃ খলিলুর রহমান।
অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সুপার হাফেজ মাওলানা ফারুক হোসেনের সঞ্চালনায় বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা করেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ খলিলুর রহমান।এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সভাপতি আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আলমগীর হোসেন। আরো বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান, গণিত শিক্ষক নূরনবী, মাস্টার শাহিন রেজা, হাফেজ মাওলানা আসাদুজ্জামান, মাস্টার আব্দুস সালাম, অভিভাবক সদস্য মোঃ হাফিজুর রহমান প্রমূখ।এ সময় উপস্থিত ছিলেন , মাওলানা মাহবুবুর রহমান, শিক্ষক শরিফুল ইসলাম, নিশিত মন্ডল, আফসার আলী, রিজিয়া খাতুন, মাওলানা আবুল কাশেম, মিস ফারজানা ইয়াসমিন, রেজাউল ইসলাম, হাফেজ আব্দুল হাই সিদ্দিকী, রফিকুল ইসলাম, শিক্ষার্থীদের অভিভাবকেরা ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট