1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস্ বিভাগের সাফল্য

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা)বিচ্ছিন্ন কব্জি পুনঃসংযোগের কয়েকদিন পর দ্বিতীয়বার অপারেশন,এমন জটিল অপারেশন প্রথমবার ব্যর্থ হলেও আমরা আশাবাদী -চিকিৎসকরাসাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস্ বিভাগের  চিকিৎসকদের ৬ ঘন্টার অপারেশনে বিচ্ছিন্ন কব্জি পুনঃসংযোগের কয়েকদিন পর দ্বিতীয়বার অপারেশনের মাধ্যমে  পুনঃসংযোজন অংশটি  কেটে ফেলা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এমন জটিল অপারেশন প্রথমবার ব্যর্থ হলেও আশাবাদী আগামীতে এ ধরনের অপারেশনে আমরা সাকসেস হবোই। এ ধরনের রোগীকে ঘটনার ৬ ঘন্টার ভিতরে অপারেশন করতে না পারলে সকল চেষ্টায় ব্যর্থ হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডল-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি অভিজ্ঞ মেডিকেল টিম প্রায় ৬ ঘণ্টাব্যাপী দীর্ঘ ও জটিল অপারেশন পরিচালনা করেন। আধুনিক মাইক্রোসার্জারি প্রযুক্তি ব্যবহার করে বিচ্ছিন্ন হাতের স্নায়ু, রক্তনালী, হাড় ও পেশি সফলভাবে পুনঃসংযোগ করা হয়। চিকিৎসকরা জানান, এটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে প্রথম সফল হাত পুনঃসংযোগ (রিপ্লান্টেশন) অপারেশন, যা চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।ডাঃ বি.কে মন্ডল আরও বলেন,অভিজিৎ রায়(১৮)কে গত বুধবার  কব্জি হতে বিচ্ছিন্ন অংশকে দীর্ঘ ৬ ঘন্টা অপারেশন এর মাধ্যমে পুনঃসংযোজন করা হয়, যেটাকে রিপ্লান্টেশন সার্জারী বলা হয়। এটার সফলতার হার ৬০%। পুনঃসংযোজনের ৯ থেকে ১০ দিনের পর এটার পরবর্তী ফলাফল বুঝা যায়, বিচ্ছিন্ন অংশের দূরবর্তী অংশের রক্ত চলাচল অব্যাহত না থাকায় কব্জির উপরের অংশ হতে পুনরায় বিচ্ছিন্ন অংশটিকে অপারেশনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন সাতক্ষীরা মেডিকেলে  জটিল অপারেশন করা সম্ভব হচ্ছে। ফলে রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা খুলনায় ছুটতে হচ্ছে না।এই সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রমাণ হলো—সঠিক দক্ষতা, আধুনিক প্রযুক্তি ও আন্তরিক প্রচেষ্টা থাকলে জেলা পর্যায়েও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব।উল্লেখ্য সরিষা মাড়াই মেশিনের ভয়াবহ দুর্ঘটনায় সম্পূর্ণ কব্জি  বিচ্ছিন্ন হয়ে যাওয়া যুবক অভিজিৎ সাধু আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবা অমল সাধু এবং মা সুমিতা সাধু। আহত অভিজিৎ সাধু জানান, প্রথম অপারেশনের পর কিছুটা সমস্যা থাকলেও দ্বিতীয়  অপারেশনের পর তিনি বর্তমানে অনেকটা ভালো আছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগ বর্তমানে অত্যন্ত উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা দিচ্ছে। চিকিৎসকরা রোগীদের প্রতি আন্তরিক ও যত্নশীল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট