1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুরে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও যৌথ সভা

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলার প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (০৪ জানুয়ারি-২৬) দুপুরে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাউন্সিলর মশিয়ার রহমান-এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল। দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন কেশবপুর ওলামা দলের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, সহ-সভাপতি ও ইউপি সদস্য কামাল উদ্দিন, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নূরী, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অমেদ আলী, সাবেক ইউপি সদস্য আয়ুব হোসেন টাবু-সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভা শেষে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা উলামা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম।সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস সহ সকল বক্তারা কেশবপুর ধানের শীষ প্রতীকের প্রাথী আবুল হোসেন আজাদ’কে বিজয়ী করার অঙ্গীকার করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট