1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

ধর্মপাশায় প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী (ভ্রাম্যমাণ প্রতিবেদক) সুনামগঞ্জের ধর্মপাশায় হাজারো লোকের অংশগ্রহণে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পাইকুরাটি বাজারের গরুহাট্টার মাঠে এ দোয়া ও মিল্লাদ মাহফিলের আয়োজন করা হয়।ইউনিয়ন বিএনপির আহবায়ক খোকন মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কামরুজ্জামান কামরুল বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টানসহ সকল ধর্মের মানুষের প্রিয় নেত্রী। তাঁর আমলেই এ দেশের সকল ধর্মের মানুষই শান্তিতে নিজ নিজ ধর্ম পালন করেছেন। তিনি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সকল অত্যাচার-নির্যাতন সহ্য করেও দেশ ও দেশের জনগণকে ছেড়ে কোথাও যাননি। যার ফলস্বরূপ মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বর্তমান সরকারসহ দেশের জনগণ তাঁকে যে সম্মান দিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি আল্লাহ তায়ালা যেন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সে জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো লোক অংশ গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট