1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

তানোরে শিক্ষক কতৃক এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি চেস্টার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ (জাকির হোসেন-টুটুল)রাজশাহীর তানোর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক ও মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাতিউল ইসলাম (শিশির) এর বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে মাতিউল ইসলাম ওরফে শিশির সহ, (৪) চার জনকে বিবাদী করে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।এখবর টি এলাকায় ছড়িয়ে পড়লে লোকো মুখে সমালোচনার ঝড় বইছে এবং জনমনেও মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।স্থানীযরা জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা, জমির সীমানা পিলার অপসারণ, গাছ কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেয় শিক্ষক মাতিউল ইসলাম (শিশির)।প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫-জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে শিবরামপুর গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালে ওই গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা করা হয় ও তার পুত্রবধূর ওপর হামলা করে ও প্রাণনাশের হুমকি দেন, শিক্ষক মাতিউল ইসলাম (শিশির)।এদিকে ভুক্তভোগী নারীর করা লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী নজরুল ইসলাম, তার ছেলে মতিউল ইসলাম (শিশির), আব্দুল হালিম ও রতন মুন্ডা জোরপূর্বক  তার দীর্ঘদিন যাবত ভোগদখলীয় জমির সীমানা পিলার তুলে ফেলেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। একইসঙ্গে তার সীমানার ভেতরে থাকা একটি তাজা নিমগাছ কেটে নেয়া হয়।ভুক্তভোগী নারী জানান, তার স্বামী প্রবাসে থাকায় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত মতিউল ইসলাম শিশির তাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়। তিনি বলেন, আমাকে বলা হয়েছে, তোকে আমি দেখে নেব। এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দুজন সাক্ষীর নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে  মতিউল ইসলাম ওরফে শিশির এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতেই অসৎ উদ্দেশ্য তাদের বিরুদ্ধে তারা এমন অভিযোগ এনেছে।এবিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) কমলেশ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট