1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রঃ শিক্ষকের স্ত্রীর পরলোকে গমন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকের স্ত্রী, দৈনিক আজকের সংবাদের কেশবপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক গ্রামের কাগজের মঙ্গলকোট প্রতিনিধি ও কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক পরেশ দেবনাথের মেঝ বোদি সাবিত্রী রানী দেবনাথ (৭২) ব্রেনস্ট্রোক জনিত কারণে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারী-২৬) সকাল সাড়ে ৯ টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। সাবিত্রী রানী চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্ম্মল চন্দ্র দেবনাথ-এর সহধর্মিণী ও মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ-এর মা। দুপুর ২ টায় নিজ গ্রাম বসুন্তিয়া মহাশ্মশানে তার শেষ কৃত্তানুষ্ঠান সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ইউছুপ ঢালীসহ নেতৃবৃন্দ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, সার্জেন্ট উৎপল কান্তি সরকার, এস আই শিমুল মণ্ডল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেশবপুর শাখার সাভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল দত্ত, সুকদেব দেবনাথ, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, কন্দর্পুপুর পূজা উদযাপন কমিটির তত্বাবধায়ক অরুণ সিংহ, সভাপতি দীপক পাল, রফিকুল ইসলামসহ শত শত ভক্ত।তার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দেশ বরণ্য শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোঃ আবিদ হোসেন মোল্লা, (সাবেক বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ), কেশবপুর উপজেলার প্রধান শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট