1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায় বিধবা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুষ্কৃতীরা দীর্ঘ তিন যুগের আলোর মশাল চলে গেলেন অবসরে মঙ্গলকোট মাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ্ব আব্দুল ওয়াহাবের ইন্তেকাল জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান মোহনগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা ও দোয়া মাহ্ফিল চুকনাগর বাজারে সাংবাদিককে ঘিরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা রূপসায় সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ নির্বাচিত হলে তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : ইসলামকাটি সাবেক এমপি হাবিব

সাতক্ষীরায় বেদেপল্লীর শিশুদের নিয়ে বন্ধুসভার পিঠা উৎসব

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা)সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি এলাকায় মাসখানেকের জন্য বসতি গেড়েছে বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবার। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এই বেদেপল্লীর শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসবের আয়োজন করে প্রথমআলো বন্ধুসভা সাতক্ষীরা ইউনিট।’জলপথের স্মৃতিতে পিঠা উৎসব’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসব মানুষের জীবন, ইতিহাস, স্মৃতি ও অনুভূতির গল্প শোনার এক মানবিক মিলনমেলায় পরিণত হয়। আয়োজনে শীতের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার পাশাপাশি নদী ও জলপথনির্ভর বেদে সম্প্রদায়ের জীবনযাপন, সংগ্রাম, স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে কথা হয়। শিশুদের অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত। স্থানীয়দের মধ্যেও এই আয়োজন ব্যাপক সাড়া ও প্রশংসা কুড়িয়েছে।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, বেদে সম্প্রদায় আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হলেও তারা দীর্ঘদিন ধরে মূলধারার বাইরে রয়ে গেছে। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের শিশুদের মুখে একটু হাসি ফোটাতে চেয়েছি এবং একই সঙ্গে তাদের জীবন ও সংস্কৃতিকে কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি বলেন, জলপথকেন্দ্রিক জীবন আমাদের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। বেদে সম্প্রদায়ের জীবন সেই ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। পিঠা উৎসবের মতো আয়োজনের মাধ্যমে এই স্মৃতি ও মানবিক সম্পর্কগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সহসভাপতি মো. রাহাতুল ইসলাম ও মো. রুহুল আমিন ময়না, সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, সহ সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান নাঈম, অর্থ সম্পাদক জান্নাত আলম, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ নিধি, প্রচার সম্পাদক সবুজ তরফদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদিপ্ত দেবনাথ, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক শারমিন আক্তার রিয়া, কার্যনির্বাহী সদস্য মো. গোলাম হোসেন, বন্ধু শারমিন আক্তার, জেবা আলম, সজীব আহমেদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট