1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

নেত্রকোনায় দুই স্কুলছাত্রী নিখোঁজ ২০ দিনেও মিলেনি সন্ধান

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

মুহাম্মদ শহীদুল্লাহ্(হাওরাঞ্চল প্রতিনিধি)নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া গ্রাম থেকে নিখোঁজ দুই স্কুলছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো।উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০২৫ সকালে নিখোঁজ হওয়ার পর ২০ দিন পার হলেও তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের আত্মীয় ও পরিবার পরিজন অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ দুই কিশোরীর একজনের বয়স ১৪ বছর এবং অপরজনের বয়স ১৫ বছর। তারা একই গ্রামের বাসিন্দা ও পরষ্পর ঘনিষ্ঠ বান্ধবী।পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তারা নিজ নিজ বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে অদ্যাবদি পর্যন্ত নিখোঁজ রয়েছে।নিখোঁজের সময় উভয়েই কালো বোরকা পরিহিত ছিল। এর মধ্যে নাদিয়া রহমান বোরকার ওপর গোলাপি রঙের ব্লেজার পরিহিত ছিল। অপর স্কুলছাত্রী স্বর্ণা কালো বোরকার ওপর জিনসের ব্লেজার পরেছিল এবং তার কাছে একটি স্কুল ব্যাগ ছিল।পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ দু’জনের কারও কাছেই মোবাইল ফোন ছিল না, ফলে তাদের সঙ্গে যোগাযোগ করা বা প্রযুক্তিগতভাবে অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।এ ঘটনায় নিখোঁজদের পরিবার নেত্রকোনা সদর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি নং ৪০ ও ৪২) করেছে। তবে পর্যাপ্ত প্রযুক্তিগত তথ্যের অভাবে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।নিখোঁজের দীর্ঘ দিন পেরিয়ে যাওয়ায় পরিবারগুলোতে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাগড়া গ্রাম। নিখোঁজ দুই স্কুল ছাত্রীদ্বয়কে দ্রুত উদ্ধারের জন্য পরিবার ও এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করেছেন।কেউ যদি তাদের সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগের জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট