1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

গার্মেন্টস মালিকের বিরুদ্ধে শ্রমিকদের বেতন না দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
গার্মেন্টস মালিক রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক শ্রমিকের বেতন পরিশোধ না করার অভিযোগ উঠেছে। অভিযোগকারী শ্রমিকদের দাবি, দীর্ঘদিন কাজ করেও তারা এখনো তাদের প্রাপ্য বেতন বুঝে পাননি।
ভুক্তভোগী শ্রমিক রায়হান হাবীব জানান, তিনি টানা দুই মাস কাজ করার পরও মোট ৪৮ হাজার টাকা বকেয়া রয়েছে। একই অভিযোগ করেন রাকিব ইসলামসহ আরও কয়েকজন শ্রমিক। তাদের ভাষ্য অনুযায়ী, বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত মালিক রফিকুল ইসলাম ফোন রিসিভ করেন না এবং অফিসেও পাওয়া যাচ্ছে না। শ্রমিকদের অভিযোগ, বেতন চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। এতে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। দ্রুত বকেয়া বেতন পরিশোধ না হলে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথাও জানান তারা। এ বিষয়ে অভিযুক্ত গার্মেন্টস মালিক রফিকুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট