1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুরর চারুপীঠ একাডেমিতে সরস্বতী পূজা উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, নিজস্ব প্রতিনিধি/যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে জাকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী-২৬) সকালে চারুপীঠ একাডেমির কার্যালয়ে পূজারম্ভ, হাতেখড়ি, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সরস্বতী পূজা সম্পন্ন হয়। চারুপীঠ একাডেমির সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক স্বর্ণা অধিকারী ও সদস্য সচিব গোধূলী সেনের নেতৃত্বে এ পূজা অনুষ্ঠিত হয়৷ পূজায় পুরোহিত ছিলেন, শিক্ষক অজিত মুখার্জি। চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে’র পরিচালনায় এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, চারুপীঠের সভাপতি সহকারি অধ্যাপক তাপস মজুমদার-সহ চারুপীঠ শিক্ষার্থী, প্রশিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। কেশবপুর উপজেলার কেশবপুর সদর ইউনিয়ন, পৌরসভা, মঙ্গলকোট, বিদ্যানন্দকাটি ইউনিয়ন-সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মন্দিরে, বাসাবাড়ীতে, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা অনু্ষ্ঠিত হয়েছে। বাণী অর্চনা, বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা শুক্রবার দিনভর অনু্ষ্ঠিত হয়েছে। ধর্ম বিশ্বাসীদর অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সনাতন ধর্ম বিশ্বাসীদের ঘরে ঘরে পুজিত হন দেবী সরস্বতী।কেশবপুরে চারুপীঠ একাডেমিতে শ্রী শ্রী সরস্বতী পূজার পূরোহিত অজিত মুখার্জি জানান, সনাতন ধর্মাবলম্বীদের মতে- সত্য, ন্যায় ও জ্ঞানলোকের প্রতিক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠার্থী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে “সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে/ বিশ্বরুপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোস্তুতে”। এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রনতি জানান ভক্তরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট