1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ফেনসিডিলসহ নারী আটক

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

জহর হাসান সাগর / সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকসহ এক নারীকে আটক করেছে বিজিবি ও র‍্যাব। শনিবার ভোররাতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীনস্থ সোলপুর বিওপির দায়িত্বপূর্ণ ভাড়াসিমলা দমদমঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।বিজিবি সূত্রে জানা যায়, সোলপুর বিওপির নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে এবং র‍্যাব-৬ খুলনা সিপিসি-১ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি জয়উদ্দিন মোহাম্মদ জিহাদের সার্বিক তত্ত্বাবধানে মোট ৩৬ জন সদস্য নিয়ে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোছা. ইয়াসমিন জাহান (৩২) নামের এক নারীকে হাতেনাতে আটক করা হয়।আটককৃত ইয়াসমিন জাহান ভাড়াশিমলা ইউনিয়নের দাদপুর গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী ও লুৎফর রহমানের কন্যা। অভিযানের সময় তার কাছ থেকে একটি ডিসকভার মোটরসাইকেলসহ ফেনসিডিল ১১ বোতল, স্কাফ সিরাপ ৫৩০ বোতল এবং উইনছিরক্স সিরাপ ৪৪৩ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ৯৮৪ বোতল বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক মামলায় আরও তিনজনকে পলাতক আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন— মো. মহাসিন আলী (৩৭), পিতা: মো. মেহের আলী, গ্রাম: সরদার পাড়া, নারায়ণপুর; শেখ ইমান আলী (৪৬), পিতা: শেখ আবু সালেক, গ্রাম: খারহাট; এবং মোছা. শাহানারা পারভীন (৩৯), পিতা: মালেক গাজী, গ্রাম: শীতলপুর (ছোট), কালিগঞ্জ, সাতক্ষীরা।বিজিবি ও র‍্যাবের দায়িত্বশীল কর্মকর্তারা জানান,সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের যৌথ অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান। আটক নারীকে উদ্ধারকৃত আলামতসহ কালিগঞ্জ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট