1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, নিজস্ব প্রতিনিধি/ যশোরের কেশবপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারী-২৬) সন্ধ্যায় যশোর-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আমরা বিএনপির রাজনীতি করি। আমরা আমাদের নেতা তারেক রহমানের রাজনীতি করি। আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোথাও কোন শক্তি ধানের শীষ প্রতীককে পরাজিত করতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো আমাদে প্রিয় প্রতীক যেন জয়লাভ করতে পারে। আমরা বিজয় অর্জন করে যশোর-৬ আসন যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে পারি।

ওয়ার্ড বিএনপি’র সভাপতি মতিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী মোড়ল-সহ ওই ওয়ার্ড বিএনপির শতাধিক নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট