1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

দূর্নীতিমুক্ত দেশ গঠন করতে হলে সৎ নেতৃত্ব কায়েম করতে হবে।এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ সাতক্ষীরা/সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন,দেশ ৫৪ বছর স্বাধীন হয়েছে,কিন্তু স্বাধীনতার পূর্ন স্বাদ আমরা এখনও পাইনি,দেশে চাঁদাবাজী বন্দ করতে হবে,আমারা দেশকে দূর্নীতি মুক্ত দেখতে চাই,দূর্নীতিমুক্ত দেশ গঠন করতে হলে সৎ নেতৃত্ব কায়েম করতে হবে। দেশের উন্নয়ন,দেশের কল্যাণ চাইলে দুর্নীতি দূর করতে হবে,দুর্নীতিবাজদের বয়কট করতে হবে এজন্য সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও হ্যাঁ ভোটে সিল মারতে হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে বলেন,যার ধর্ম সেই পালন করবে,কারো ধর্ম পালনে হস্তক্ষেেপ করা হবেনা। আমি জেলা আমির থাকাকালী ৫ তারিখের পর নেতাকর্মীদেরকে মন্দির পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলাম,যেন কেও হামলা করতে না পারে।আপনাদের পাশে ছিলাম,আছি এবং সব সময় থাকবো।

রবিবার (২৫ জানুয়ারী) আশাশুনি সদর,বড়দল ও কাদাকাটি ইউনিয়নে গনসংযোগ কালে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি বেলা ১২:৩০টায় আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা উত্তরপাড়া হরিমন্দির যজ্ঞানুষ্ঠানে ভক্তদের সাথে মতবিনিময় করেন। বিকাল ৩ টায় তেঁতুলিয়া বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিকাল ৫ টায় বড়দল ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যোগদান করায় সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। সন্ধ্যা ৬:৩০টায় বড়দল বাজারে মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সন্ধ্যা ৭টায় বুড়িয়া মুন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেন।এসময় তার সফর সঙ্গী ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার,শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজা,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,পেশাজীবি বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান,সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী নাজমুল ইসলাম,শহর সেক্রেটারী মেহেদী হাসান,বড়দল ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াজেদ,সেক্রেটারি সেকেন্দার আলী,কাদাকাটি আমির মাওলানা আবু বক্কর সিদ্দিক,সেক্রেটারী সিদ্দিকুর রহমান,উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলাম,ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইয়াছিনুর রহমান ও মোখলেছুর রহমান,প্রাক্তন শিক্ষক বিধান চন্দ্র মন্ডল,প্রভাষক দীপ্র কুমার মন্ডল,সুভাষ চন্দ্র মন্ডলসহ শত শত নেতাকর্মী।##
এস,এম মোস্তাফিজুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট