
মোহাম্মদ শহীদুল্লাহ্/ ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আটপাড়া উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকাল ৩টায় আটপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আটপাড়া উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।বক্তারা দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি উপেক্ষিত থাকায় সরকারি কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
মুহাম্মদ শহীদুল্লাহ্
হাওরাঞ্চল প্রতিনিধি
০১৭১২৩৯৩৬৬৬