1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুরে ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, (নিজস্ব প্রতিনিধি) যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পরচক্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ জানুয়ারী-২৬) বিকেলে বিদ্যানন্দকাটি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাস্টার কে,এম খলিলুর রহমান-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি প্রভাষক আব্দুর রউফ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। আপনারা সনাতন ধর্মের যারা আছেন তারা এ দেশে জন্মেছেন। এ দেশে আপনাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। আপনি যে ধর্মের হন না কেন এ দেশে আপনারা আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আপনাদের কোন সমস্যা থাকলে সরাসারি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকল সমস্যার সমাধান করবো। আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি, জয়ী হতে পারি তাহলে কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা ।অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুময়ুন কবির সুমন প্রমূখ। এ সময় ওই ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট