1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা ডুমুরিয়ার অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের বৃহৎ জামাত সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

ডুমুরিয়ায় নিত্য গোপাল চৌধুরী এন্ড নবীন চন্দ্র কুন্ডু মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে ডুমুরিয়া নিত্য গোপাল চৌধুরী এন্ড নবীন চন্দ্র কুন্ডু মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শীতকালীন পিঠা উৎসব। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলির সমাহারে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আইউব হোসাইন, শিক্ষক স্যার জাকির হোসাইন, স্যার বিল্লালসহ সকল শিক্ষকবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের সকল ছাত্রী উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এবং নিজ নিজ স্টলে নানা রকম পিঠা প্রদর্শন করে।
পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সাজসজ্জা করা হয় বর্ণিল আয়োজনে। ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা যেমন—ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, দুধ পুলি, পাকন পিঠা ইত্যাদি পরিবেশন করা হয়। অতিথিরা ছাত্রীদের তৈরি পিঠার স্বাদ গ্রহণ করে তাদের প্রশংসা করেন। প্রধান শিক্ষক মো: আইউব হোসাইন বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা তৈরি করে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ায়।” উৎসবটি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট