1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুর উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করলেন আবুল হোসেন আজাদ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি)কেশবপুর উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, ধানের শীষ শান্তি ও উন্নয়নের প্রতীক। এ জন্যে সারাদেশে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষের পক্ষে গনজোয়ার দেখে ১৯৭১ সালের পরাজিত শক্তিদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধীতা করেছিল। ১৯৭১ সালেও তারা বাংলাদেশের বিরোধীতা করেছিল। এখনও তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা এ দেশে জন্মেছেন। এ দেশে আপনাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আপনাদের কোন সমস্যা থাকলে সরাসারি আমার সাথে যোগাযোগ করবেন। আমি ্আপনাদের সকল সমস্যার সমাধান করবো।শুক্রবার (০৬ ফেব্রুয়ারি-২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। কেশবপুরে কোন সন্ত্রাসীর সন্ত্রাসী কর্মকান্ড করার থাকবে না। চাঁদাবাজদের চাঁদাবাজী করার সুযোগ থাকবে না। কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন-এর সভাপতিত্বে ইউনিয়নের বুড়িহাটি গ্রাম, কাবিলপুর গ্রাম, হাসানপুর গ্রামসহ বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় শত শত নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান কাকর, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট