1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ নং হাসানপুর ইউনিয়নে ব্যাপক নির্বাচনী প্রচারণা করেন, আবুল হোসেন আজাদ যশোর অগ্নিবীণার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কবি ও শিল্পীদের মিলন মেলায় পরিনত রূপসায় ধানের শীষ প্রতীকের প্রচারণায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত সাতক্ষীরা- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহিদুল আলমের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএমজেপি প্রার্থী রুবেল গাইন সুফলাকাটি ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারী ভাটারদের নিয়ে উঠান বৈঠক সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নির্বাচনী শোডাউন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আজিজুল বারী হেলালের কেশবপুর উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করলেন আবুল হোসেন আজাদ মোহনগঞ্জে জুম্মার নামাজের পর চারটি মসজিদে বিশেষ দোয়া কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

রূপসায় ধানের শীষ প্রতীকের প্রচারণায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তালিমপুর নির্বাচনী ভোট কেন্দ্রের বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনেমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠান গতকাল (৭ফেব্রুয়ারি ) বিকেলে তালিমপুর কদমতলা ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস থেকে শুরু করে তালিমপুর, নিকলাপুর ও জয়পুর গ্রামের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তালিমপুর কদমতলা মাঠে পথসভার মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র অন্যতম নেতা মোল্লা রিয়াজুল ইসলাম। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক ও নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান। তালিমপুর বিএনপি’র কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য সাইফুল্লাহ হুসাইন তুহিন, আমিরুল ইসলাম তারেক, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাদিরা সুলতানা শিখা, খুলনা জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ,যুবদল নেতা শাহ জামান প্রিন্স।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাওলাদার,জেলা যুবদলের সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক শাকিল চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক এমন,জেড শুভ,সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এস এম মেহেদী হাসান, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন, বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন, ওসমান গনি, সঞ্জীব দাস, মোঃ ইবাদুল ইসলাম, মনিরুল গাজী রানা, আবুল বাশার,তালিমপুর কেন্দ্র পরিচালনা কমিটির যুগ্ন -আহবায়ক মনিরুজ্জামান শেখ (ডাক্তার), গোলাম রসুল রানা,রূপসা থানা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া, সাবেক যুগ্ন -আহবায়ক সাদমান কবির, নুরুল হক, মোঃ রমজান,উপজেলা ছাত্রদের নেতা ইত্তেহাদ রাব্বি,রাশেদুজ্জামান রাকিব,আল শাহরিয়ার শাহেদ রাতুল, যুবদল নেতা জাকারিয়া, ফয়সাল, মোহাম্মদ আলী, আবু মুসা শেখ,আল মামুন, আলামিন, জাকির হোসেন, হৃদয়, আজাদুল, মহিলা নেত্রী রুপা সুলতানা নিঝুম আক্তার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট