1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ নং হাসানপুর ইউনিয়নে ব্যাপক নির্বাচনী প্রচারণা করেন, আবুল হোসেন আজাদ যশোর অগ্নিবীণার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কবি ও শিল্পীদের মিলন মেলায় পরিনত রূপসায় ধানের শীষ প্রতীকের প্রচারণায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত সাতক্ষীরা- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহিদুল আলমের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএমজেপি প্রার্থী রুবেল গাইন সুফলাকাটি ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারী ভাটারদের নিয়ে উঠান বৈঠক সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নির্বাচনী শোডাউন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আজিজুল বারী হেলালের কেশবপুর উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করলেন আবুল হোসেন আজাদ মোহনগঞ্জে জুম্মার নামাজের পর চারটি মসজিদে বিশেষ দোয়া কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

যশোর অগ্নিবীণার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কবি ও শিল্পীদের মিলন মেলায় পরিনত

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি) নজরুল চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কবি ও শিল্পীদের মিলন মেলায় পরিনত হয়েছিল। প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরনিকার মোড়ক উন্মোচন, নজরুল অভিজ্ঞদের আলোচনা, কবিদের কবিতা পাঠ, সংগীত ও নৃত্যানুষ্ঠান উপভোগ্য হয়ে ওঠে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি-২৬) বিকেলে প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বৃটিশ ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসররা কেঁপে উঠেছিল বিদ্রোহী কবি প্রেমের কবি কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা লেখায়। আতংকে কেঁপে উঠেছিল বৃটিশরাজের তত্ত্বে-তাউস। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে মিশে একাকার হয়ে গেছে তার ক্ষুরধার লেখনীতে। কাজী নজরুল ইসলাম সকল অনাচারের বিরুদ্ধে সব সময়ই বিরাজমান। নজরুল চেতনাকে দেশ জাতি তথা বিশ্বময় ছড়িয়ে দিতে “অগ্নিবীণা” কাজ শুরু করেছে। নজরুল চেতনাকে আরো ছড়িয়ে দিতে বেশি বেশি নজরুল চর্চা করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের উপদেষ্টা বর্ষীয়ান সংগীত গুণী ওস্তাদ শরীফ শাহ দেওয়ান আল মেহদী, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, শিক্ষা বোর্ডের সাবেক উপসচিব উপদেষ্টা আব্দুল খালেক, উপদেষ্টা বরেণ্য গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কবি ও গবেষক অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীন, গীতিকার নাঈম নাজমুল, সাবেক অধ্যক্ষ ছাড়াকার শচীন্দ্রনাথ গাইন।

আরো বক্তব্য দেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, ব্যঞ্জন থিয়েটার যশোরের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের সহসভাপতি প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, সহসভাপতি এ্যাডভোকেট আফরোজা বেগম, সহসভাপতি প্রধান শিক্ষক এসএম জিল্লুর রহমান, সাহিত্য বিভাগের আহবায়ক কবি ও গবেষক পদ্মনাভ অধিকারী, সদস্যসচিব অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম প্রমুখ। পরে সংগীত কবিতা পাঠ ও নৃত্যানুষ্ঠান উপস্থাপন করা হয়। অংশ নেন কুতুব উদ্দিন বিশ্বাস, নাসিমা ফেরদৌসী, শেখ শাহারিয়ার সোহেল, রাশিদা আক্তার লিলি, কবি ও শিক্ষক রেবেকা টপি, অধ্যাপক ভদ্রাবতি বিশ্বাস, অধ্যাপক মঞ্জুয়ারা সোনালী, অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি এমদাদুল হক বকুল, মনিরুল ইসলাম, শরীফ হোসেন ধীমান, নাট্য শিল্পী ইলিয়াস শরীফ, আমিনুল ইসলাম লাভলু, আব্দুস সাত্তার, সানজিদা ফেরদৌসী, আবু রায়হান, রকি মাহমুদ, আহমেদ মেহবুব ফারুক, সঞ্জয় নন্দী, খন্দকার তুষরা আহমেদ অংকন, সূচনা আক্তার, বাপ্পি প্রমুখ। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পাদক আখতারুজ্জামান শিকদার, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, সমাজ কল্যান সম্পাদক আবিদুর রহমান মিলন, প্রচার সম্পাদক গোলাম মেস্তাফা, নির্বাহী সদস্য আব্দুস সামাদ খোকন প্রমুখ। বিশিষ্ট কবি, শিল্পী ও গুণিজনদের উপস্থিতিতে অগ্নিবীণার প্রতিষ্ঠাবার্ষিকী মিলন মেলায় পরিনত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট