1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ কে ভুলতে চাই না, তেমনি ৭১ না হলে স্বাধীন বাংলাদেশ পেতামনা” সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত কেশবপুরে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা ১৯৭১ সালের পরাজিত শক্তি এখনও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে –আবুল হোসেন আজাদ ১১ নং হাসানপুর ইউনিয়নে ব্যাপক নির্বাচনী প্রচারণা করেন, আবুল হোসেন আজাদ যশোর অগ্নিবীণার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কবি ও শিল্পীদের মিলন মেলায় পরিনত রূপসায় ধানের শীষ প্রতীকের প্রচারণায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত সাতক্ষীরা- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহিদুল আলমের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএমজেপি প্রার্থী রুবেল গাইন সুফলাকাটি ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারী ভাটারদের নিয়ে উঠান বৈঠক সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নির্বাচনী শোডাউন

১৯৭১ সালের পরাজিত শক্তি এখনও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে –আবুল হোসেন আজাদ

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, ধানের শীষ শান্তি, স্বস্তি ও উন্নয়নের প্রতীক। এ জন্যে সারাদেশে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষের পক্ষে গনজোয়ার দেখে প্রতিপক্ষদের মাথা নষ্ট হয়ে গেছে। ১৯৭১ সালে তারা বাংলাদেশের বিরোধীতা করেছিল। ১৯৭১ সালের পরাজিত শক্তি এখনও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা সনাতন ধুর্মালম্বীরা এ দেশে জন্মেছেন বিধায় আপনাদের-আমাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আমি আপনাদের সকল সমস্যার সমাধান করবো। রোববার (০৮ ফেব্রুয়ারি-২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। কেশবপুরে কোন সন্ত্রাসীদের স্থান থাকবে না। চাঁদাবাজদের চাঁদাবাজী করার সুযোগ থাকবে না। কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

রোববার ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দীন-এর সভাপতিত্বে ইউনিয়নের কালাগাছি গ্রামের পাল পাড়াসহ বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় শত শত নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ও ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বিশ্বাস, যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিক, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট