1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

২৪ কে ভুলতে চাই না, তেমনি ৭১ না হলে স্বাধীন বাংলাদেশ পেতামনা”

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী (ভ্রাম্যমাণ প্রতিবেদক)  নেত্রকোনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি, এই গণঅভ্যুত্থান না হলে আজ আমি এখানে আসতে পারতাম না, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। তাই ২৪ কে ভুলতে চাই না। তেমনি ৭১ কেও আমরা অস্বীকার করতে পারিনা, কারণ ৭১ না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ এবং লাল সবুজের পতাকা পেতাম না।আজ রবিবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশু পার্কে মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।লুৎফুজ্জামান বাবর একটি দলকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা বিএনপিকে চাঁদাবাজ বলেন, কিন্তু আপনারা যে কত বড় চাঁদাবাজ আর ধোঁকাবাজ তা এ দেশের জনগণ এখন হাড়ে-হাড়ে টের পাচ্ছে।মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর।এ ছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ চৌধিরী আব্দুল্লাহ আল ফারুক, নেত্রকোণা জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপির নেতা ইমরান খান চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি রুখসানা খানিজ চৌধুরী পলমল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, জমিয়তে ওলামায়ে ইসলামের উপজেলা আহ্বায়ক মাওলানা মাছুম আহমেদ,জমিয়ত নেতা মাওলানা মাহমুদুল হাসান প্রমূখ।এ দিকে, নির্বাচনী এ জনসভাটিকে সফল করতে রবিবার সকাল থেকেই মোহনগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে দলীয় শত-শত নেতা-কর্মী আলাদা-আলাদা মিছিল নিয়ে সভাস্থলে এসে জড়ো হয়। এক পর্যায়ে নির্বাচনী এ জনসভাটি জন-সমূদ্রে পরিনত হয়।

হাওরাঞ্চল, নেত্রকোণা
৮/২/২৬
০১৭১৮-৭৫৫৭৭১

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট