
নিজস্ব প্রতিবেদক / খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার বড় মসজিদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের সকাল থেকেই নানা শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে মসজিদ প্রাঙ্গণে সমবেত হন। শিশু, যুবক ও বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেন। নামাজ শেষে খুতবায় ইমাম সাহেব পবিত্র রমজান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন। তিনি মুসলমানদের তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।খুতবার পর দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের সুখ-শান্তি কামনা করা হয়।নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করে এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।