1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

তালায় জমিজমা নিয়ে বিরোধ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপ্রচার প্রতিকারে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ(সাতক্ষীরা)তালায় জমি লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছেন এক প্রাইমারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ কুমার দত্ত| তিনি প্রতারণা, চুক্তিভঙ্গ এবং মানহানির অভিযোগ তুলেছেন|সোমবার(০৪ই এপ্রিল) সন্ধ্যায় তালা প্রেসক্লাব কার্যালয়ে তালার ৩৭ নং ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরেশ কুমার দত্ত এ সংবাদ সম্মেলন করেন|সংবাদ সম্মেলনে শিক্ষক পরেশ কুমার দত্ত জানান, ২০২২ সালে তিনি তার প্রতিবেশী কার্তিক চন্দ্র বিশ্বাসের কাছ থেকে ৭ শতাংশ ভিটা জমি ক্রয়ের জন্য মৌখিক চুক্তি করেন| চুক্তি অনুযায়ী তিনি কার্তিক চন্দ্র বিশ্বাসের স্ত্রী দিপালী রানী বিশ্বাসের নামে ইস্যুকৃত চেকের মাধ্যমে ১২ লাখ টাকা অগ্রিম প্রদান করেন|তার অভিযোগ, নির্ধারিত সময়ে জমি রেজিস্ট্রি না করে দিপালী রানী বিশ্বাস আত্মগোপন করেন| পরবর্তীতে ফিরে এসে তিনি জমি রেজিস্ট্রি করতে অপারগতা প্রকাশ করেন এবং টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি|এ ঘটনায় পরেশ কুমার দত্ত সোনালী ব্যাংক, তালা শাখার মাধ্যমে চেক ডিজঅনার করে মামলা দায়ের করেন| দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২৬ জানুয়ারি আদালত রায় ঘোষণা করে, যেখানে বিবাদীর ¯^াক্ষর রয়েছে বলে তিনি দাবি করেন| তবে রায়ের পর থেকে দিপালী রানী বিশ্বাস পলাতক রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি|সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, কার্তিক চন্দ্র বিশ্বাস বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ও তার স্ত্রীকে ‘সুদখোর’ আখ্যা দিয়ে মানহানিকর তথ্য প্রচার করছেন| এতে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলে দাবি করেন তিনি| উক্ত অভিযোগের বিরুদ্ধে তিনি জোরালো প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট