1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(বিশেষ প্রতিনিধি)ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, ১১ নং হাসানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোঃ জুলমাত আলী। একই সাথে বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, মাদ্রাসাটির সুষ্ঠু, আধুনিক ও গতিশীল পরিচালনার স্বার্থে এই নতুন মনোনয়ন প্রদান করা হয়েছে। নবনিযুক্ত সভাপতি ও বিদ্যোৎসাহী প্রতিনিধি গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আমাকে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত করায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কেশবপুরের সর্বস্তরের পেশাজীবী, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে নানাভাবে সহযোগিতা ও সমর্থন করেছেন। সকলের কাছে দোয়া চাই, যেন আমি এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে পারি।রোববার (১০ মে-২৬) সকাল ১০টায় নবগঠিত গভর্নিং বডির সদস্যদের সঙ্গে নিয়ে কেশবপুর আলিয়া মাদ্রাসায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পরিদর্শনে যান মাদ্রাসার প্রিন্সিপাল ফশিয়ার রহমান। এ সময় নবনিযুক্ত সভাপতি মোঃ জুলমাত আলী, বিদ্যোৎসাহী প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সভাপতি মোঃ জুলমাত আলী শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক বিভেদ বা বিশৃঙ্খলা চলবে না। সবাইকে মিলেমিশে সুন্দর পরিবেশে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। শিক্ষা এবং মাদ্রাসার মানোন্নয়নে আপনাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন।এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রিন্সিপাল ফশিয়ার রহমানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আধুনিক শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণে নবগঠিত কমিটির প্রতি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট