1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ(সাতক্ষীরা)সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর সুইস গেট কালিবাড়ি সংলগ্ন খালপাড় থেকে শওকত সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ইসলামকাটির ঘোনা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত ইউসুফ সরদার।পরিবারের সদস্যরা জানান, রবিবার (১০ মে) ফজরের নামাজ শেষে শওকত সরদার বাড়ি থেকে জাল ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে বের হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, গোপালপুর সুইস গেট সংলগ্ন খালে মাছ ধরার অবস্থায় একজন বৃদ্ধ পড়ে আছেন।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে তারা খালে মাছ ধরার সময় দূর থেকে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখতে পান, জালসহ অবস্থায় ওই ব্যক্তি মারা গেছেন। পরে বিষয়টি আশেপাশের লোকজনকে জানানো হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন।খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট