1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ(সাতক্ষীরা)মঙ্গলবার (১২ মে বিকাল সাড়ে ৩টায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১৪ প্রতিষ্ঠানের প্রধানদের হাতে দুদক এর পক্ষ থেকে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবির।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন ও মোঃ মহসিন আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা এবং সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান।জেলার সাতটি উপজেলার দুটি করে মোট ১৪ মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা করে (আয়কর ও ভ্যাট’সহ) মোট ৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।অর্থ সহায়তা পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল— তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়; কালীগঞ্জ উপজেলার ধূলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও উকসা উচ্চ বিদ্যালয়; দেবহাটা উপজেলার দেবিশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বহেরা দারুল উলুম আলিম মাদ্রাসা; সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় ও তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়; আশাশুনি উপজেলার পুঁইজালা ভুবন মোহন রাধা বল্লভ মাধ্যমিক বিদ্যালয় ও বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়; শ্যামনগর উপজেলার চিংড়িখালি মাধ্যমিক বিদ্যালয় ও গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়; এবং কলারোয়া উপজেলার হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও মুরারিকাটি ইউনাইটেড হাই স্কুল।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলায় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাওলানা মোঃ আবুল খায়ের এবং একাডেমি সুপারভাইজার আনম নাজমুল উলা।উল্লেখ্য, ইতিপূর্বে জেলার ৭৩ শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অর্থায়নে সততা স্টোর চালু রয়েছে। নতুন এই ১৪ প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় জেলায় বর্তমানে মোট ৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অর্থায়নে সততা স্টোর প্রতিষ্ঠা হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট