1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ(সাতক্ষীরা)সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ ইসরাফ সরদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে হেফাজতে নেয়।আটককৃত ইসরাফ সরদার খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার রেজাপপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রহিমাবাদ মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ইসরাফ। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।পরে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাইকগাছা থানায় পূর্বে ৬টি মাদক মামলা রয়েছে।এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চলছিল। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।তালা থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট