1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন, জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ব্যবসায় প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের ক্ষোভ মোহনগঞ্জে হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান কেশবপুরে ঝুঁকিপূর্ন ভবনে পাঠদান, ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান মোহনগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু মদনের খাদ্য গুদামে মিলল হিসাববহির্ভূত সাড়ে ৪৩ টন চাল, গুদাম সিলগালা সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ

মোহনগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী (মোহনগঞ্জ)“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা” শীর্ষক এ মেলার আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।এরআগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের ন্যায় মোহনগঞ্জেও এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ভূমিসেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় এ মেলায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমেছে এবং ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা ও সহায়তা পাচ্ছেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, সাংবাদিক শ্যামল চৌধুরী, সাইফুল আরিফ জুয়েল, আজহারুল ইসলাম, হাসান খান ও রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভূমিসেবা নিতে আসা সাধারণ জনগণ মেলায় অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট