1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

বিগত সময়ের জনপ্রতিনিধিরা এখানে কোন ধরনের উন্নয়ন কর্মকান্ড করেননি-আখতারুল আলম ফারুক

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহ/
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর দুগাঙ্গার বাজারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ জুন) সন্ধ্যার পরে রাধাকানাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ৫, ৬, ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের উদ্যোগে দুগাঙ্গা বাজারে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক।বক্তব্যে তিনি বলেন, দুগাঙ্গা সহ রঘুনাথপুর ও পলাশতলী এলাকার মানুষ অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে অত্যন্ত কষ্টে জীবন যাপন করে যাচ্ছে। বিগত সময়ের জনপ্রতিনিধিরা এখানে কোন ধরনের উন্নয়ন কর্মকান্ড করেননি। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে গেলে এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন সহ আগামী দুই বছরের মধ্যে দুগাঙ্গায় ব্রিজ নির্মাণ করে দেয়া হবে। তাই সামনের নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।রাধাকানাই ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তাফা তরফদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আব্দুল হাই আর্মি, কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন, সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা সেলিম, তারেক রহমান যুব পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মঈনুল হক সিফাত, মেহেদী হাসান চঞ্চল ও হুমায়ুন কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল ইসলাম আকন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট