1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

রাজশাহীতে জেলা প্রশাসকের বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রাজশাহী প্রেসক্লাবকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে রক্ষায় অবিলম্বে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজশাহীর শতাধিক সিনিয়র ও পেশাদার সাংবাদিক জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন।বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সাংবাদিক সমাজের পক্ষে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি জনাব সাইদুর রহমান এর নেতৃত্বে এই স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করা হয়। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক অভিজ্ঞ ও নিরপেক্ষ সাংবাদিক উপস্থিত ছিলেন।স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধভাবে সাংবাদিক পরিচয়দানকারী নজরুল ইসলাম জুলু সশস্ত্র সঙ্গীদের নিয়ে রাজশাহী প্রেসক্লাবে হামলা চালিয়ে অবৈধভাবে দখল নেয়। হামলার সময় ক্লাবের তালা ভেঙে অস্ত্রের মুখে প্রকৃত সাংবাদিকদের বের করে দিয়ে ক্লাবের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথি, আসবাবপত্র ও আর্থিক সম্পদ লুটপাট করা হয়।এছাড়া জুলু ও তার অনুসারীরা প্রেসক্লাবকে ঘিরে চাঁদাবাজি, জুয়া ও মামলাবাণিজ্যের মতো অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে। ফলে প্রকৃত ও পেশাদার সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতা ও পেশাগত কাজে হুমকির মুখে পড়েছেন।স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, রাজশাহী প্রেসক্লাব ১৯৫৪ সালে এমএনএ জননেতা আতাউর রহমান এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি জাতীয় প্রেসক্লাবের পর দেশের দ্বিতীয় প্রাচীন প্রেসক্লাব হিসেবে পরিচিত। এ ক্লাবটি বহু ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলনের অংশ ছিল এবং বাকস্বাধীনতার পক্ষে সাহসী ভূমিকা রেখেছে।

এ সময় সাংবাদিকেরা বলেন, “আমরা রাজশাহীর সাংবাদিক সমাজ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে অবৈধ দখলমুক্ত করে প্রকৃত সাংবাদিকদের নিকট ফিরিয়ে দেওয়া হয়।উল্লেখ্য, একইসঙ্গে এই স্মারকলিপির কপি বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিজিএফআই রাজশাহী জেলা শাখা ও র্যাব-৫ এর নিকটও প্রেরণ করা হয়েছে।সাংবাদিক নেতারা জানান, ইতোমধ্যে দেশের অন্যান্য জেলার মতো (যেমন পঞ্চগড়) প্রশাসনের সক্রিয় উদ্যোগে প্রেসক্লাব দখলমুক্ত হয়েছে। রাজশাহীতেও তেমন দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে প্রশাসন সাংবাদিকতা ও গণতন্ত্র রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট