1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কেশবপুরে অধ্যাপক মুক্তার আলী’র বৃক্ষরোপণ ও গণসংযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুক্তার আলী উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও গণসংযোগ করেছেন।রবিবার (২২ জুন-২৫) বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ শেষে ছুটে চলেছেন ইউনিয়নের এক জনপদ থেকে আরেক জনপদে। তিনি ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের বিভিন্ন বাজারে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করেন।গণসংযোগকালে বাজারের সাধারণ জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষ এই বিশিষ্ট শিক্ষাবিদ জনদরদী অধ্যাপক মুক্তার আলীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামের সাগরদাঁড়ি ইউনিয়ন শাখার আমির প্রভাষক রবিউল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, ডা. হাফিজুর রহমান, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, মীর আব্দুল খাবির, এস এম মতিউর রহমান, মাওলানা মুজিবুর রহমান,শফিকুল ইসলাম সানা-সহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে এক পথসভায় তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না বৈষম্য, অন্যায় ও অবিচার। তিনি আরও জানান, নির্বাচিত হলে এই অঞ্চলের সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করবেন এবং জনগণের প্রতিনিধি হিসেবে সর্বদা পাশে থাকবেন।সাবলীল ভাষায় দেওয়া বক্তব্যে তিনি জনমানুষের হৃদয়ে দাগ কাটেন এবং তার উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন। গণসংযোগ কার্যক্রম শেষে নেতাকর্মীরা তার নেতৃত্বে আগামী নির্বাচনের জন্য আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট