1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫০) নামে একজন বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রফিকুল ইসলাম সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ভালুকঘর গ্ৰামের ছাত্রদল নেতা রুহুল কুদ্দুসের পিতা।
শুক্রবার (৪ জুলাই-২৫) পারিবারিক সূত্রে জানা য়ায়, তিনি ওইদিন জুমার নামাজ শেষে নিজ বাড়িতে ফিরে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন। বিকেল ৩ টার দিকে তিনি নিজ ঘরের বৈদ্যুতিক বোর্ডে একটি যন্ত্রের প্লাগ সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রফিকুল ইসলাম একজন সহজ-সরল, পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় একজন পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছিলেন। রাজনৈতিকভাবে তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে আরও জানা যায়, রফিকুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।রফিকুল ইসলামের জানাজার নামাজ শনিবার সকাল ১০টায় ভালুকঘর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু-সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্টজনেরা তার জানাজায় অংশগ্রহণ করেন। একই সাথে, তার এই অকাল মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট