1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ফকিরহাটে হ্যামকো গ্রুপে দুর্ধর্ষ ডাকাতির মালামাল সহ গ্রেফতার ৯

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম/ফকিরহাট উপজেলার টাউন-ওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে র্দুর্ধষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত কোটি টাকার মালামালসহ ৯ জন গ্রেফতার করেছে পুলিশ।ঘটনার ৪দিন পর তথ্য প্রযুক্তির মাধ্যমে চট্রগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়। বুধবার (০৯ জুলাই) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।এর আগে গত শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে মূখে মাস্ক পরিহিত ১৫ থেকে ২০জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানে ভেতরে প্রবেশ করে। এসময় ৭ জন নিরাপত্তাকর্মী ও ৪ জন শ্রমিককে বেঁধে রাখে। এরপর তারা গেডাউনে ঢুকে সেখান থেকে এ্যালুমুনিয়াম বার ১৫ টন, তামার তার আড়াই টন এবং বৈদ্যুতিক তার ১ টন দুটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। এসব মালামাল ও জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামজাত করে রাখা হয়েছিল। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে শ্রমিকরা জানান।হ্যামকো গ্রপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো: সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল ৮টার দিকে নিরাপত্তাকর্মিদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৮ঘন্টা অবস্থান করে। পরে ডাকাতদল ট্রাকে করে ভোর ৪টার দিকে এসব মালামাল ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।ঘটনার পরপরই ভোর ৫টার দিকে খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রবিউল ইসলাম শামীম সহ পুলিশের একটি টিম সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট