1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলেন জয়নাল আবেদীন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারের পাশে দাঁড়ালেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।গত সপ্তাহে ওই গ্রামের সুতার বাড়িতে হঠাৎ আগুন লাগলে ৫টি ঘর পুড়ে যায়। এতে ঘরের মালামালসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। বুধবার (৯ জুন) মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন জয়নাল আবেদীন।এই সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল এর সদস্য মোঃ রাজরুল ওয়াহাব রাজু, সাখুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিম আজাদ, ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সম্মানিত সদস্য শামীম মাহমুদসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী।আর্থিক সহায়তা প্রদান শেষে আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেন, এই দুঃসময়ে আমি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও যদি প্রয়োজনে আরো সহযোগিতা লাগে, আমি সর্বাত্মক সহায়তা করবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, এই ধরণের মানবিক সহায়তা ত্রিশাল উপজেলায় ইতিপূর্বেও জয়নাল আবেদীন প্রদান করেছেন, যা ত্রিশালবাসীর প্রশংসা কুড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট