1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কেশবপুরে আষাড়ের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬২৮ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/যশোরের কেশবপুরে বর্ষার প্রথম মাস আষাড়ের টানা বৃষ্টিতে আমন আবাদের বীজতলা পানিতে তলিয়ে যাওয়ায় আগাম আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বর্ষা মৌসুমের মাস আষাড়ের প্রথম থেকেই শুরু হয়েছে রিমঝিম বৃষ্টি। বিরতিহীন ভাবে শুরু হওয়া টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল পানিতে ডুবে জলাবদ্ধকতার সৃষ্টি হয়েছে। আর এসব অঞ্চলের চাষীরা আগাম রোপনের জন্য যে সব বীজতলা তৈরী করছিলেন তার অধিকাংশই পানিতে তলিয়ে গেছে। যার ফলে আগাম আমন আবাদ নিয়ে কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। জানাগেছে, চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিস কর্তৃক ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যার প্রেক্ষিতে চাষী পর্যায় ৪৯০ হেক্টর জমিতে বীজতলা তৈরীর লক্ষ্যমাত্রা মাথায় নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার ধান চাষীরা নিজেদের সুবিধামত জায়গায় ইতোমধ্যেই উফসি ও হাইব্রিড জাতের ধানের ২১৬ হেক্টর জমিতে বীজতলা তৈরী সম্পন্ন করেন। এর মধ্যে উফসি জাতের ৩৯, ৪৯, ৭৫, ৮৭, ৯০ এবং উচ্চ ফলশীল হাইব্রিড জাতের মধ্যে ৯৪, ১০৩, সিনজেন্টার উইং ২০৭ ও এজেড-৭০০৬ রয়েছে। ফেলে রাখা জমিতে আগে চারা রোপনের জন্য কৃষকেরা উচু ও ডাঙ্গা জমিতে এসব ধানের আগাম বীজতলা তৈরী করেন। কিন্তু ঋতুর বৈরীতায় এসব বীজতলার মধ্যে ১২ হেক্টর জমির বীজতলা সম্পূর্ণ ও আরো প্রায় ২০ হেক্টর জমির বীজতলা আংশিক ক্ষতিহগ্রস্থ হয়েছে। ফলে কৃষকরা আগাম রোপন নিয়ে পড়েছে চরম বিপাকে।এবিষয়ে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, টানা বৃষ্টিতে কৃষকের কিছু বীজতলা ক্ষতিগ্রস্থ হলেও সামনে বীজতলা তৈরীর মৌসুম থাকায় তারা নতুন করে আবার বীজতলা তৈরী করে সেই ক্ষতি কৃষকেরা পুষিয়ে নিতে পারবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট