1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ত্রিশালে পারিবারিক বিরোধে চাচীর দায়ের কোপে ভাতিজা আহত

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ /ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচীর দায়ের কোপে ভাতিজা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুর জোড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মাগুর জোড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে আমিনুল (২৫)-এর ওপর তার কাকী নাজমা খাতুন (৪০) ধারালো দা দিয়ে অতর্কিতে হামলা চালান। এতে আমিনুলের পায়ে গুরুতর জখম হয়।পরিবারের অভিযোগ, নাজমা খাতুন ও তার ছেলে মানিকের অত্যাচারে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে পড়েছিল আমিনুলের পরিবার। জায়গা-জমি নিয়ে প্রতিবেশীদের সাথেও হয়রানি ও হুমকির অভিযোগ রয়েছে মানিকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মানিক ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা পরিচয়ে পুরো উপজেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন।আহত অবস্থায় আমিনুল ও তার মা ফরিদা বেগম (৬৫)-কে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় আমিনুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট