1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও দুই মাদক সেবনকারী গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি/ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস পুলিশ টিম। গ্রেপ্তারের সময় ধৃত আসামির কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০ পিস নীল রঙ্গের ইয়াবা ট্যাবলেট।শনিবার (১২ জুলাই) রাত ১০টায় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওবায়দুর রহমানের দিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পায়, ৩নং সরিষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর দক্ষিণপাড়া এলাকার একটি বসতবাড়ির সামনে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে।তাৎক্ষণিক পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে এনায়েতনগর দক্ষিণ পাড়া গ্রামের ছামছুউদিনের ছেলে শেখ রুবেল মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪০ পিস নীল রঙ্গের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।এছাড়া ওই রাতেই উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়াপাচাশি গ্রামের মতিউর রহমানের ছেলে মো. আলম (২৮) এবং ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের মজিবুর রহমানের ছেলে সুমন মিয়া (২৩) নামে আরও দুইজন মাদকসেবন ও পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়।ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে আমরা কারও সঙ্গে আপস করছি না। যেখানেই মাদক, সেখানেই অভিযান। আজকের অভিযানে ৪০ পিছ ইয়াবাসহ একজন ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করে পৃথক তিনটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে আসছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে পুলিশ।এলাকাবাসী বলেন,মাদকবিরোধী এই ধারাবাহিক অভিযান ঈশ্বরগঞ্জে জনমনে স্বস্তি ফিরিয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, এই ধরনের অভিযান আরও জোরদার হোক এবং প্রতিটি গলিতে মাদকের শিকড় উপড়ে ফেলা হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট