1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ উওর জেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক/বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাশবিকভাবে হত্যা, সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল পৃথক ভাবে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় ঈশ্বরগঞ্জ উপজেলা খেলার মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্ত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিলে দিল্লি গেছে স্বরাচার, পিন্ড যাবে রাজাকার, স্বরাচার আর রাজাকার মিলেমিশে একাকার,গনতন্ত্র হয়নি শেষ সজাক থাকবে বাংলাদেশ,এমন নানা স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো শহর।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক মো. আশিক উজ্জল, সাংস্কৃতিক সম্পাদক আমির হামজা নাদিম, সদস্য মাহাবুব আলম কাজল, যুবনেতা ইব্রাহিম খলিল মারুফ, সোহাগ সওদাগর, আবু সাঈদ সৈকত, মিজানুর রহমান মিজান, ডা. ইয়াসিন, রিপন আকন্দ, রবি, লিটন, হিমেল, জাহাঙ্গীরসহ স্থানীয় নেতাকর্মীরা।সমাবেশে আমিনুল ইসলাম মিন্টু বলেন, দেশে এখন চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামিলীগ আবারও সক্রিয় হয়ে উঠার চেষ্টা করছে এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অপকর্ম চালাচ্ছে। জুলাই অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ। সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া হচ্ছে। এসব অপচেষ্টা গুপ্ত রাজনৈতিক চক্রান্তের অংশ।সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দেশবাসী আতঙ্কিত। অথচ সরকার এই ভয়াবহ অবস্থার দায় না নিয়ে চোখ বুজে আছে।তিনি আরও বলেন, ময়মনসিংহ উওর জেলা যুবদল রাজপথে আছে, ছিল, থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ে যুবদলের নেতাকর্মীরা মাঠে থাকবে জীবনবাজি রেখে। অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট