1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

মধ্যনগরে নৌকা ডুবিতে বৃদ্ধার মৃত্যু 

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের মধ্যনগরে ব্রিজের নিচে নৌকা ডুবিতে শামছুন্নাহার বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা সদরের পিপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।নিহত শামছুন্নাহার বেগম পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শামছুন্নাহার বেগম গত দুইদিন আগে স্বামীর বাড়ি থেকে পরিবারের পাঁচ সদস্যসহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার স্বরসতীপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।বেড়ানো শেষে শুক্রবার সকালে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে একটি যাত্রীবাহী ট্রলারযোগে পূনরায় স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পরে যাত্রীবাহী ওই ট্রলারটি উপজেলা সদরের পিপড়াকান্দা নামক ব্রিজের নিচে দিয়ে প্রবল স্রোত উপেক্ষা করে যাওয়ার সময় আকস্মিকভাবে ট্রলারটি ওই ব্রিজের নিচে ডুবে যায়। এসময় ট্রলারটিতে থাকা প্রায় ২৫-২৬ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠলেও শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরবর্তীতে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মধ্যনগর থানার এসআই মো. আলমগীর হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকার অন্য যাত্রীরা সবাই নিরাপদে তীরে উঠেছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট