1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই স্লোগানের জন্য বিএনপিও ধ্বংস হবে

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফ‌তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল ক‌রীম বলেছেন,যে স্লোগান ছিল আওয়ামী লীগের, সেই স্লোগান এখন বিএনপির। যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই স্লোগানের জন্য বিএনপিও ধ্বংস হবে।তিনি বলেন,জিয়াউর রহমান কাদের নিয়ে দল গঠন করেছেন জানেন—শাহ আজিজ—তিনি ছিলেন এক নম্বর রাজাকার। জিয়াউর রহমান তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। অথচ আজ বিএনপি স্লোগান দেয়, ‘এই দেশে রাজাকার থাকবে না’। কী আজিব (আশ্চর্য) জাহেল (মুর্খ)!বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর সিএনবি মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ত্রিশাল উপজেলা শাখার ব্যবস্থাপনায় এবং ময়মনসিংহ দক্ষিণ শাখার তত্ত্বাবধানে এ জনসভা অনুষ্ঠিত হয়।সৈয়দ মোহাম্মদ ফয়জুল ক‌রীম বলেন, বিএনপির ওপর আওয়ামী লীগের ক্ষোভটাই ছিল, জিয়াউর রহমান রাজাকারকে প্রতিষ্ঠিত করেছিলেন। অথচ এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বিএনপি জানেই না তাদের নেতার প্রাইমমিনিস্টার কি ছিল, মন্ত্রীতে কতজন রাজাকার ছিলেন। এরা জানেই না স্লোগান দেয়।’ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ’র সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট