1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কেশবপুরে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন বিষয়ক সভা

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

কেশবপুরে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন বিষয়ক সভা

পরেশ দেবনাথ/দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে কেশবপুরে “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শণিবার (১৯ জুলাই-২৫) কেশবপুর মাইকেল রোড সংলগ্ন পরিত্রাণ সংস্থার প্রশিক্ষণ কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন, পিএফজি, ওয়াইপিএজি এবং স্থানীয় নারী প্রতিনিধি, যারা রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার বিষয় নিয়ে আলোচনা হয়।সভাটি পরিচালনা করেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান। উপস্থিত ছিলেন, পিএফজির কোঅর্ডিনেটর মোঃ মুনছুর আযাদ।
সভায় শাহানাজ পারভিন একজন নির্যাতিত নারীর ঘটনার কথা তুলে ধরেন। সুফিয়া পারভিন জানান, আইনশৃঙ্খলা মিটিংয়ে এধরনের বিষয়গুলো তুললেও রাজনৈতিক হস্তক্ষেপে সমস্যা সমাধানে গতিশীলতা পায় না। বিউটি খাতুন পরিবারিক দ্বন্দ্বে কার্যকর ভূমিকা রাখার কথা বলেন। নিগার সুলতানা জানান, তিনি বিরোধ মিটিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছেন। সভায় ৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির সমন্বয়কারী-নাজমা সুলতানা, সহ-সমন্বয়কারী-শাহানাজ পারভিন, বিউটি খাতুন, রাজিয়া সুলতানা, হাজিরা খাতুন মিম। এই প্ল্যাটফর্ম আগামী দিনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট