1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ঈশ্বরগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক/ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের বিলখেরুয়া গ্রামে হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের পিতা ২১ জুলাই (সোমবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগে জানা যায়, ভুক্তভোগী কিশোর স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। গত শনিবার (১৯ জুলাই) বিকেল আনুমানিক ৬টা ৩০ মিনিটে মাদ্রাসা শেষে বাড়ি ফেরার পথে তাকে ফুঁসলিয়ে ডেকে নেয় মগটুলা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুস সাত্তার (৬০)। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে কিশোরটিকে বলৎকার করে।ঘটনার পরে কিশোরটি বাড়ি ফিরে সবকিছু জানালে তার পিতা তাৎক্ষণিকভাবে মাদ্রাসার মুহতামিমের কাছে বিচার প্রার্থনা করেন। তবে মুহতামিম বলেন, বিচার হবে, তবে মাদ্রাসার নাম যেন কোথাও না আসে, এতে মাদ্রাসার সম্মানহানি হবে।এরপর বিচারের আশায় বিভিন্ন স্থানে ঘুরেও কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগীর পিতা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আবেদন করেন এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন,আমি লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিভাবককে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। আইন অনুযায়ী যা যা করা দরকার, প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট