1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

কুষ্টিয়া সদরে “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৫”অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/কুষ্টিয়া সদরে “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত।তরুণদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে কুষ্টিয়া সদর উপজেলায় “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ জুলাই-২৫) কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ওয়াইপিএজি কুষ্টিয়ার উদ্যোগে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনিষ্ঠান সঞ্চালনা করেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা অঞ্চলের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ। কুইজের প্রশ্নপত্র ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন, পিস অ্যাম্বাসেডর মোঃ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন, পিএফজি সমন্বয়কারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান, ওয়াইপিএজি সমন্বয়কারি সাদিক হাসান রহিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লায়লা ইয়াসমিন, শিক্ষক হাসানুর রহমান, কালাম হোসেন, আরিফ ইসলাম ও শিকদার আজাদ রহমান।কুইজ প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীরা ৩০টি সম্প্রীতি ও সাধারণ জ্ঞানের প্রশ্নে অংশ নেয়। সেরা তিনজন বিজয়ীর নাম ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা হয় এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের উৎসাহ দিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।আলোচনায় শিক্ষার্থীরা সম্প্রীতি, সহাবস্থান ও শান্তির মূল্যবোধ সম্পর্কে তাদের অনুভূতি তুলে ধরে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মাহি বলেন, “সব ধর্মের মানুষ একসাথে অংশগ্রহণ করায় নিজেকে গর্বিত মনে হয়েছে।” সপ্তম শ্রেণির কৌশিক বিশ্বাস বলেন, “মাইলস্টোন স্কুলে মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যাচার রোধে সচেতন হতে হবে।” অষ্টম শ্রেণির আবিদুর রহমান জানান, “আমি সেনাবাহিনীতে যেতে চাই, সম্প্রীতির বিষয়টি আমাকে দারুণ অনুপ্রাণিত করেছে।” নবম শ্রেণির সাফোয়ান বলেন, “গণতান্ত্রিক পন্থা ও শান্তি প্রতিষ্ঠার উপায় সম্পর্কে জেনেছি।” দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “সাম্য ও সহাবস্থানের চর্চা করে সম্প্রীতি বজায়রাখবো।”অনুষ্ঠান শেষে “ আজকের তরুণরাই আগামীর সম্প্রীতি রক্ষার নেতৃত্ব দিবে”—এই শিরোনামে শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট