1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

শ্যামনগর গাবুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলনশীল চারা রোপণ

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

আল-হুদা মালী / জীবনের আসল অর্থ বৃক্ষরোপণ, গাছ থাকলেই জীবন থাকবে, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলীয় অঞ্চলের শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি এলাকার বিভিন্ন স্থানে উচ্চ ফলনশীল চারা রোপনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) সকালে সানাবাড়ি জামে মসজিদ, আলোর দিশারী নূরী মাদ্রাসা, মাইট প্যারাডাইস স্কুল ও গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ করা হয়।ফলনশীল বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান। শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্যামনগর উপজেলার আহবায়ক শাহিনুর রহমান (শাহীন) ও মাইট প্যারাডাইস স্কুলের পরিচালক দিদারুল ইসলাম রাজু।শাহিনুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ২৫ ভাগ বনভূমি থাকা দরকার কিন্তু আমাদের দেশে রয়েছে ১৫ ভাগেরও কম। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপকূলীয় এলাকা সুরক্ষিত হবে ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান বলেন, উপকূলকে সুরক্ষিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উপকূলীয় অঞ্চলে এ বৃক্ষরোপণ কর্মসূচিকে সাদুবাদ জানাই। আশা করছি এই কর্মসূচির মাধ্যমে উপকূলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত হবে। উপকূলীয় অঞ্চলে এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট