1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

সাগরদাঁড়ি মধু পল্লীর কাস্টডিয়ানের উদ্যোগে অবশেষে পরিষ্কার হলো প্রবেশপথ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)সাগরদাঁড়ি মধু পল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান-এর উদ্যোগে অবশেষে পরিষ্কার হলো প্রবেশপথ। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত মধু পল্লীতে প্রবেশের মূল রাস্তাটির একপাশে নিয়মিত পলিথিন, কাগজ, খালি বোতলসহ নানা ধরনের আবর্জনা ফেলার কারণে এলাকাটি প্রায় ডাস্টবিনে পরিণত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। স্থানীয় বাসিন্দারা এবং দেশি-বিদেশি পর্যটকরা ভোগান্তিতে পড়েছিলেন।গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নিউজ প্রকাশের পর বৃহস্পতিবার (৩১ জুলাই-২৫) সকালে মধু পল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান তাঁর নিজ উদ্যোগে প্রবেশপথের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করিয়েছেন। তার এই মহতি উদ্যোগে এলাকাটির পরিবেশ পরিচ্ছন্ন ও মনোরম হয়েছে।মধু পল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান বলেন, “অনেকদিন ধরে আমি পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করেছি। নিউজ প্রকাশের পর নিজের উদ্যোগে কাজটি সম্পন্ন করতে পেরে আমি খুব খুশি। আশা করি, স্থানীয়রা এই উদ্যোগকে সমর্থন দিয়ে পরিচ্ছন্নতা রক্ষা করবেন।স্থানীয়রা কাস্টডিয়ান হাসানুজ্জামানের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে মধু পল্লির অপরূপ সৌন্দর্য অটুট রাখতে স্থানীয় ব্যবসায়ীরা উর্ধতন কর্তৃপক্ষের নিকট দ্রুত একটি স্থায়ী ডাস্টবিন স্থাপনের দাবী জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট