1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

৩৬ জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে কসবায় সাংবাদিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

মোঃ জামশেদ মিয়া / ব্রাহ্মণবাড়িয়া।ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় ৩১ জুলাই বিপ্লবের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় কসবা বাজারের মাঝামাঝি রেলিংঘেরা একটি ফাঁকা জায়গায় এই পরিবেশবান্ধব কর্মসূচিটি কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয় এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশ্রাফ উজ্জ্বল এর সঞ্চালনায় অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।উপজেলার সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ সচেতনতা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির দৃষ্টিনন্দন ফুল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব ছামিউল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা হাজেরা বেগমকসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন
উপজেলা শ্রমিক দল আহ্বায়ক তবিবুর রহমান জীবন
কসবা উপজেলা সাংবাদিক ফোরামের নির্বাহী উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাসিরবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান মাহমুদ সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদএছাড়াও সাংবাদিক সোহরাব হোসেন, নাইমুল ইসলাম জিহাদ, জামশেদ মিয়া, শরিফুল ইসলাম ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।প্রধান অতিথি ইউএনও ছামিউল ইসলাম বলেন,গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক ফোরামের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলুক এটাই আমাদের প্রত্যাশা।কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন,সাংবাদিকদের এমন পরিবেশ সচেতন উদ্যোগ নিঃসন্দেহে কসবাবাসীর জন্য ইতিবাচক বার্তা বহন করে।ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন,সাংবাদিক ফোরাম ইতিমধ্যেই বিভিন্ন মানবিক কার্যক্রমে যুক্ত হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।সভাপতি মোঃ সবুজ খান জয় বলেন,সাংবাদিক ফোরাম মানবিক দায়িত্ব ও জাতির কল্যাণে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন বলেন,এমন উদ্যোগ কসবার প্রতিটি সড়ককে আরও সৌন্দর্যমণ্ডিত করবে এবং এটি সত্যিই প্রশংসনীয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট