1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময়

ধর্মপাশায় মুরগির খামার শ্রমিকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৭৬ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশায় আব্দুল মান্নান (৬০) নামে এক মুরগির খামার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করেছে ধর্মপাশা থানা-পুলিশ। এর আগে একই দিন সকাল সাড়ে ৬ টার দিকে একই ইউনিয়নাধীন পাশের দুবালা গ্রামের তার কর্মস্থল নিক্সন দেবনাথ (২০) নামে এক মুরগির খামারে তার মৃতদেহটি পড়ে থাকতে দেখে খবর পেয়ে নিহতের পরিবারসহ স্বজনরা তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিজ বাড়ি বেরিকান্দা গ্রামে নিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি ৯৯৯ নাম্বারে কল করে পুলিশকে জানালে পুলিশ ওইদিন দুপুর ১২টার দিকে বেরিকান্দী গ্রাম থেকে আব্দুল মান্নানের মৃতদেহটি উদ্ধার করে। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ওইদিন বিকেলে আব্দুল তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।নিহত আব্দুল মান্নান বেরিকান্দী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত পাশের দুবালা গ্রামের নিক্সন দেবনাথের মুরগির খামারে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।তবে ওই মুরগির খামারে বিদ্যুৎস্পুষ্ট হয়ে আব্দুল মান্নানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।বৃহস্পতিবার বিকেলে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০৭-০৮-২০২৫ ইং।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট