1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মদনের খাদ্য গুদামে মিলল হিসাববহির্ভূত সাড়ে ৪৩ টন চাল, গুদাম সিলগালা সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কেশবপুর মাছ বাজারে আগুনঃ শিশুসহ আহত-৭

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর পৌর শহরের মাছ বাজার সংলগ্ন মাছ ব্যবসায়ী মাহাবুর রহমানের বাড়ির নিচ তলার ইউনিটে ককশিট ও প্লাস্টিকের ক্যারেটের গোডাউনে আগুন লেগে শিশুসহ সাত জন আহত হয়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্রাট-২৫) রাতে মাছ শ্রমিকরা কাজ করাকালিন সময়ে ওই ঘটনা ঘটে। আগুন দেখে শ্রমিক ও স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে আগুনের লেলিহান শিখার তাপে ও ধোঁয়ায় বিল্ডিংয়ের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা ভাড়াটিয়া অবস্থান করা সবুজ শেখ (৪২), ঝুমুর বেগম (৩৮), তাসনিয়া (০৯), তাসফিয়া (২), রবিউল শেখ (২০), রমজান শেখ (১৩) অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। এছাড়াও আহত আব্বাস উদ্দিন (৩৯) আহত হয়েছে।আহতদের হাত, মুখসহ বিভিন্ন স্থানে পুড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার পূর্বক কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেওয়া হয়েছে।প্রাথমিক ধারণা করা যাচ্ছে ওই বাড়ির নিচতলার গোডাউনে মৎস্য শ্রমিকরা কাজ করা অবস্থায় সিগারেটের ফেলে দেওয়া আগুন হতে আগুন লাগার সূত্রপাত ঘটেছে। আগুন লেগে গোডাউনে থাকা ককসেট ও প্লাস্টিকের ক্যারেট পুড়ে অনুমান ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট